বগুড়ার দুপচাঁচিয়ায় রাতে বহনকালে ১০ বস্তা সরকারি সার আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় রাতে বহনকালে ১০ বস্তা সরকারি সার আটক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় অবৈধভাবে সরকারি সার অটোভ্যান যোগে বহন কালে আটক করা হয়েছে। জানা গেছে, গতকাল রোববার আনুমানিক রাত ৮টায় উপজেলা মোস্তফাপুর বাজার এলাকা থেকে সরকারি সার অটোভ্যানযোগে বহনকালে স্থানীয় জনগনের মনে সন্দেহ হয়।

তারা সার বোঝাই অটোভ্যানটি আটক করে। এসময় অটোভ্যান চালক সার ক্রয়ের বৈধ্য কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অটোভ্যান চালক জানায়, খুুনিহারা বাজার এলাকার কীটনাশক ব্যবসায়ী তার দোকানের খুচরা বিক্রয়ের জন্য  স্থানীয় মেসার্স আকতার ট্রেডার্স’র দোকান থেকে এই ১০ বস্তা সার ক্রয় করেছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, অটোভ্যান চালক বৈধ ক্যাশ মেমো বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এবং অবৈধ ভাবে বহনকালে জনগন তা আটক করে। আটককৃত সারগুলো জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত ১০ বস্তা সার বিক্রয় করে তার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181968