নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কে-পপ তারকা লি
নেপালের ভয়াবহ বন্যা ভাবাচ্ছে পুরো বিশ্বকে। এমনকি তারকারাদেরও বিষয়টি নাড়া দিয়েছে। এবারে নেপালের পাশে দাঁড়ালেন স্ট্রে কিডস ব্যান্ডের সদস্য লি নো। তিনি নেপালের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এই কে-পপ তারকা জরুরি ত্রাণ কার্যক্রমে সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ১০০ মিলিয়ন ওন অর্থসহায়তা দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এটা ৯ কোটি টাকার বেশি।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, লি নো গত ২৮ আগস্ট ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে এই অনুদানটি প্রদান করেন। তিনি অনুরোধ করেন এই অর্থ যেন বন্যায় বিপর্যস্ত পরিবারগুলোর ত্রাণ ও জীবিকা নির্বাহের সহায়তার জন্য ব্যবহার করা হয়।
লি নো বলেন, আমি আশা করি আমার এই সহায়তা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া মানুষদের কিছুটা শক্তি জোগাবে।
লি তার এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মাধ্যমে জানান, তিনি আশা করেন অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন মানুষদের কিছুটা হলেও স্বস্তি দিতে পারবে। লি নো বলেন, আমি আশা করি আমার এই সহায়তা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া মানুষদের কিছুটা শক্তি জোগাবে। আমি আশা করি, বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মাঠে ত্রাণকার্যে কর্মরত থাকা সবাই খুব দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবেন।
জানা গেছে ওয়ার্ল্ড ভিশন লি-এর দেয়া এই অনুদানটি বন্যায় বাস্তুচ্যুত পরিবারগুলোকে খাদ্য, অস্থায়ী আশ্রয়, বিশুদ্ধ পানি এবং মৌলিক স্যানিটেশন সুবিধা প্রদানে ব্যবহার করবে।
প্রসঙ্গত, লি নোর এটাই প্রথম নয়। প্রায় সময় তিনি অসহান শিশু ও মানুষের পাশে দাঁড়ান। তিনি ২০১৪ সাল থেকে শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। এমনকি তিনি প্রায় সময় বড় অর্থের অনুদান দিয়ে তাদের পাশে থাকেন। গানের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রায় প্রশংসা পান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181967