বগুড়ায় আন্তঃজেলা গরু চোরের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ায় আন্তঃজেলা গরুচোর দলের সদস্য রোজ মন্ডলের জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। জামিনের আবেদন নামঞ্জুরকৃত হাজতি আসামি হলো, জয়পুরহাটের কালাই উপজেলার গোপিনাথপুর আফালাপাড়ার মোয়াজ্জেম মন্ডলের ছেলে। আজ রোববার (৩০ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছার মৃত জসিম উদ্দিন আকন্দের ছেলে সীর বক্স আকন্দের গোয়াল হতে গত বছরের ১৮ আগস্ট দিবাগত রাতে চোরো ৮ লাখ টাকার ৩টি গাভী এবং একটি বকনা গরু চুরি করে নিয়ে যায়।
ওই ভোর রাতে ফজরের নামাজ আদায়ের জন্য ওঠে তিনি দেখেন তার গোয়াল ঘরের তালা ভাঙা এবং ওই গরুগুলো নেই। ওই আসামিকে পুলিশ গ্রেফতার করলে সে চুরির ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী দেয় এবং গরুগুলো রংপুরের মিঠাপকুরের শঠিবাড়ী হাটে বিক্রি করে দেয়।
ওই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. আবু তাহের কাজী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181883