বগুড়ার ধুনটে রহমত তালুকদার হত্যা মামলায় সাহিদা খাতুনের জামিন নামঞ্জুর

বগুড়ার ধুনটে রহমত তালুকদার হত্যা মামলায় সাহিদা খাতুনের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়া ধুনটের গোবিন্দপুরে ইলেকট্রিক ও মেশিনারি ব্যবসায়ী রহমত তালুকদার (৫৩) হত্যা মামলার আসামি সাহিদা খাতুন ওরফে রশিদার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। ওই আসামি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল মওলার স্ত্রী। আজ রোববার (৩০ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে গোবিন্দপুরে গ্রামে মৃত ফরহাদ আলী তালুকদারের ছেলে ইলেকট্রিক ও মেশিনারি ব্যবসায়ী রহমত তালুকদার তার পাওনা টাকা আনার জন্য একই গ্রমের জনৈক আশরাফুল ইসলামের বাড়িতে যাবার সময় পূর্বশক্রতার জের ধরে আসামিরা তাকে মারপিট ও হাতুরির আঘতে গুরুতর আহত করে।

আহত রহমত তালুকদারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এব্যাপারে নিহত রহমত তালেুকদারের স্ত্রী ওই আসামির স্বামীসহ ৯ জনের নাম উল্লেখ করে ধনুট থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে এসআই হায়দার আলী ওই আসামি ও তার স্বামীসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ  এবং আসামি পক্ষে এড. এস এম আবুল কালাম আজাদ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181878