বগুড়ার শেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্কুল মাঠের দুপাশ থেকে ঢোলের তালে তালে নগ্ন পায়ে নেচে নেচে লাঠি খেলে লাঠিয়ালরা। মাঠের চারপাশ থেকে হাতে তালি দিয়ে উৎসাহ দেন জনতা, আর এভাবেই চলে দুই দিনব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এক সময়ের তুমুল জনপ্রিয় এই লাঠি খেলা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে, পাশাপাশি সেই লাঠি খেলা ভুলতে বসেছে দেশের মানুষ।
উপজেলার খানপুর ইউনিয়নের শুবলি গ্রামের সরকারি প্রাইমারি স্কুল মাঠে গ্রামবাসির উদ্যোগে বিকাল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়। খেলার সমাপনি দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, উপজেলা ছাত্রদলেরর সহ-সভাপতি রাফি আলামিন, আবু সাইদ, আলেক উদ্দিন বাবু, ইউসুফ আলী, মোহাম্বমদ আলী প্রমূখ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিপক্ষের আঘাত থেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাপিয়ে পড়েন লাঠিয়ালরা। আবহমান বাংলার ঐতিহ্যাবাহি এই আয়োজনকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দুর-দূরান্ত থেকে হাজারো মানুষ অংশগ্রহন করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181877