বগুড়ার আদমদীঘিতে বিশেষ অভিযানে দুই আসামী গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক দুটি মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের মো: টুকুর ছেলে আরিফুল ইসলাম জনি (৪০) ও উথরাইল দক্ষিণপাড়ার হবিবর রহমানের ছেলে আইয়ুব আলী (৫৫)। গতকাল শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি থানা পুলিশের নিয়মিত অভিযানে পৃথক দুটি মামলায় আরিফুল ইসলাম জনি এবং আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181864