রংপুরের তারাগঞ্জে বিল থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

রংপুরের তারাগঞ্জে বিল থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বিল থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলায়  এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত শামনুর রহমান (২১) উপজেলার বাসিন্দা। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেছেন। অসুস্থ হয়ে পড়া শিশু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এসময় অভিযুক্ত শামনুর হোসেন শিশুটিকে বিল থেকে পদ্মফুল তুলে দেওয়ার কথা বলে বিলের পাশে নিয়ে যান। এসময় সেখানে শিশুটি ধর্ষণের শিকার হন। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে হাসপাতালের চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনাটি জানাজানি হলে শিশুর মা তারাগঞ্জ থানায় অভিযুক্ত শামনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকে সে পালাতক রয়েছে। 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181797