লালমনিরহাটে সার মজুত ও বিক্রির আপরাধে ব্যবসায়ীর জরিমানা
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধভাবে সার মজুত ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপথি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস। দণ্ড পাওয়া মো. মুকুল মিয়া ওই এলাকার অনুমোদনবিহীন সার ব্যবসায়ী।
ইউএনও গুঞ্জন বিশ্বাস বলেন, সার নিয়ে কোনো ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181756