পাবনার সাঁথিয়ায় ইউপি সদস্যসহ বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার

পাবনার সাঁথিয়ায় ইউপি সদস্যসহ বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের মেম্বর ও বোয়াইলমারী গ্রামের আব্দুল গফুরের ছেলে নজরুল ইসলাম(৫০), একই ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের আয়েন উদ্দিনের ছেলে মাসুদ রানা(৩৮), সাঁথিয়া পৌরসভাধীন চোমর গ্রামের কাজল(২২), আরিফ কাজী(২০), ছোন্দহ গ্রামের তোরন আলী(৩৫), পারগোপালপুর গ্রামের শরিফুল ইসলাম(৩০), করমজা নগর পাড়া মহল্লার সিদ্দিক(২৮)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181742