বগুড়ায় মেয়ের বিরুদ্ধে বাবার পাল্টা সংবাদ সম্মেলন

বগুড়ায় মেয়ের বিরুদ্ধে বাবার পাল্টা সংবাদ সম্মেলন

শহর প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পাল্লাপাড়া কোরআন-সুন্নাহ সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মোঃ আয়েন উদ্দীন আজ শনিবার (২৯ আগস্ট) বগুড়া প্রেস ক্লাবে তার মেয়েনাজমীন আক্তারের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনকে "মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত" আখ্যা দিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়েন উদ্দীন জানান, তিনি ২০১৩ সালে নিজের জমি দান করে পাল্লাপাড়া কোরআন-সুন্নাহ সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন ধরে নিজে ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।

গত ১৫ জুলাই রাত আনুমানিক সাড়ে দশটার দিকে তাদের মাদ্রাসা ও প্রতিবন্ধী এতিমখানায় প্রায় তিন লক্ষ টাকার সম্পদ চুরি হয়ে যায়। এ ঘটনার পর তার মেয়ের স্বামী মো: রাব্বী, চুরি যাওয়া সিসি ক্যামেরা ও রাউটার নিয়ে চৌমুহনী বাজারে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পরে এবং চুরির কথা স্বীকার করে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, এলাকাবাসী তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে দুপচাঁচিয়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত রাব্বীকে আটক করে এবং চুরি যাওয়া মালামালের তালিকা প্রস্তুত করে দন্ডবিধির ৩৮০ ধারায় মামলা (জি.আর- ১২৩/২৪) দায়ের করে তাকে জেল হাজতে পাঠায়।

জেল হাজতে যাওয়ার ক্ষোভ থেকে তার মেয়ের স্বামী, তার মেয়েকে বাদী করে বগুড়া জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (মামলা নং ২০৩ সি/২৬) একটি পাল্টা মামলা দায়ের করেন, যা থানায় এফআইআরভুক্ত হয়ে জি.আর- ১৩৩/২৬ নম্বরে রেকর্ড হয়।

এই মামলা একটি চক্রান্তের অংশ বলে তিনি অভিযোগ করেন । এ নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়লে তার কন্যা দুপচাঁচিয়া থানার এসআই এনামুলসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে গত ২৪/০৮/২০২৬ তারিখে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন বলে তিনি অভিযোগ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181725