পাবনার সুজানগরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর পৌরসভাসহ উপজেলার সর্বত্র ব্যাপকভাবে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন শত শত বেওয়ারিশ কুকুর দল বেঁধে উপজেলার রাস্তা-ঘাট এবং হাট-বাজারে বেপরোয়াভাবে চলাফেরা করছে।
বেওয়ারিশ ওই সকল কুকুরের উপদ্রবে পথচারীদের পাশাপাশি এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা শঙ্কিত হয়ে পড়েছে। অনেক সময় বেওয়ারিশ কুকুর পথচারী এবং শিক্ষার্থীদের কামড়িয়ে আহত করে, এমতাবস্থায় ভুক্তভোগী মহল বেওয়ারিশ কুকুরের উপদ্রব বন্ধে সুজানগর পৌর প্রশাকের হস্তক্ষেপ কামনা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সুজানগর পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, বেওয়ারিশ কুকুরের উপদ্রব বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181692