ওটিটিতে আসছে চঞ্চলের 'পদাতিক'
বিনোদন ডেস্ক : মুক্তির দুই বছর পর উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের চলচ্চিত্র-জীবন নিয়ে তৈরি সিনেমা 'পদাতিক' আসছে ওটিটিতে।
কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত এই বায়োপিকে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘পদাতিক’ নিয়ে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এবার ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। প্রায় দুই বছর পর শুক্রবার (২৮ আগস্ট) ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181676