বন্ধু কাঠ ঠোকরা পাখি

বন্ধু কাঠ ঠোকরা পাখি

এক গ্রামে এক গরীব কৃষক তার স্ত্রী কে নিয়ে বাস করতো। কৃষক রাজার বাড়ির জমি জমা চাষ করে যে টুকু ফসল পেতো তা দিয়ে কোনো রকম সংসার চালাতো। কৃষকের কোনো ছেলে মেয়ে ছিলনা। একদিন রাতে খুব ঝড় বৃষ্টি শুরু হলো, ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে পড়তে লাগলো। সারারাত ঝড় বৃষ্টি শেষে সকালে কৃষক জমি দেখতে গেলো, জমিতে গিয়ে দেখে ঝড় এবং বৃষ্টির পানিতে সব ফসল নষ্ট হয়ে গেছে।

মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে রাজাকে কি জবাব দিবো। হঠাৎ কৃষক একটা পাখির কান্নার শব্দ শুনতে পেলো, কৃষক দাঁড়িয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। অনেক খুঁজাখুঁজির পর কৃষক দেখে জমির এক কোনে একটা কাঠ ঠোকরা পাখি পানিতে পড়ে আছে। কাঠ ঠোকরা পাখিটিকে দেখে কৃষকের মায়া হলো, সে পাখি টিকে ধরে বাড়িতে নিয়ে গেলো। সুস্থ কিছু দিন যত্ন করার পর পাখিটি সম্পূর্ণ হলো, কাঠ ঠোকরা পাখিটি সুস্থ হলে কৃষক বনে গিয়ে পাখিটিকে ছেড়ে দিয়ে আসার সময় রাজার লোকজন এসে কৃষক কে বলে রাজা আজকে মারা গেছে তাই তোমাকে রাজার মেয়ে ডাকছে। 

কৃষক সব শুনে রাজার বাড়িতে গেলো, রাজার মেয়ে কৃষক কে বললো রাজা মারা গেছে তুমি নিশ্চই শুনছো। তাই আমি সারা রাজ্যের মানুষ কে এক বেলা দাওয়াত করে খাওয়াবো, তাই আজকে রাতের মধ্যে গাছ কেটে লাকড়ি তৈরি করে দিতে হবে তোমাকে। কৃষক বললো রানী মা এক রাতে আমি একা মানুষ কিভাবে সম্ভব। রাজার মেয়ে বললো আমি তোমার কোনো কথা শুনতে চাইনা, যা বলেছি তাই করতে হবে, এটা আমার হুকুম। 

কৃষক রাজার মেয়ের কথা শুনে রাজার বাড়ি থেকে চলে এলো, এবং একটি গাছের নিচে বসে চিন্তা করতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো আমি এখন কি করবো, আমার একটা ছেলেও নাই যে আমাকে সাহায্য করবে। এসব ভাবতে ভাবতে কৃষক লাকড়ি কাটতে রাজার বাড়ির দিকে রওনা দিলো। রাজার বাড়ি গিয়ে গাছ কাটতে শুরু করলো। কিছুখন পর রাজার মেয়ে এসে দেখলো সামান্য কিছু লাকড়ি হয়েছে, রাজার মেয়ে রেগে গিয়ে বললো কি ব্যপার এখনো তো অনেক লাকড়ি বাকি আছে তাড়াতাড়ি কাজ করো। এই কথা বলে রাজার মেয়ে ওখান থেকে চলে গেলো। 

কৃষক আরও চিন্তায় পড়ে গেলো, এমন সময় সেই কাঠ ঠোকরা পাখিটি কৃষকের সামনে এলো, পাখিটি বললো হে আমার কৃষক বন্ধু তোমার কি হয়েছে তোমাকে চিন্তিত মনে হচ্ছে। আমাকে বলো আমি তোমাকে সাহায্য করবো। কৃষক বললো হে আমার কাঠ ঠোকরা বন্ধু পাখি তাহলে শুনো, রাজার মেয়ে বলছে আজকে রাতের মধ্যে সব গাছ কেটে লাকড়ি তৈরি করে দিতে হবে, কিন্তু আমি কি করে এই গাছ কেটে লাকড়ি তৈরি করে দিবো, আমি একা মানুষ। সব শুনে কাঠ ঠোকরা পাখিটি বললো হে আমার কৃষক বন্ধু তুমি চিন্তা করোনা, এ কদিন তুমি আমাকে বাঁচিয়েছো আর এই বিপদের দিনে আমি তোমাকে সাহায্য করবোনা তা কি হয়। বিপদে সাহায্য করা ভালো বন্ধুর পরিচয়, কাঠ ঠোকরা পাখির কথা শুনে কৃষক অনেক খুশি হলো, এবং পাখিটিকে বললো বিপদের দিনে যে সাহায্য করে সেইতো ভালো বন্ধু।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181673