রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৭৪ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬১ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ৫৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গাঁজা, ২০ বোতল ইস্কাফ সিরাপ, ২১ টি মোবাইলফোন, ৮ টি বিভিন্ন ব্যাংকের ভিসা/ক্রেডিট কার্ড, ১ টি প্রাইভেটকার, ১৪৬ টি বিভিন্ন কোম্পানীর সিম কার্ড উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় ডিএমপি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181642