বগুড়ায় ২৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের দক্ষিণ গোদার পাড়া থেকে ২৫০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র একটি টিম তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181614