বগুড়ার শাজাহানপুরে আলাল কোম্পানির গোডাউনে চুরি
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আলাল কোম্পানির গোডাউনে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার দিকে উপজেলার নয়মাইল হাট এলাকার বামুনিয়া ইট ভাটার সামনে কোম্পানির গোডাউনের তালা ভেঙে ট্রাকযোগে খাদ্যশস্য ভুট্টা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শাজাহাপুর থানার ওসি মো.আশিক ইকবাল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় আজ শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক তথ্যে জানা গেছে ওই গোডাউন থেকে ১৫ টন ভুট্টা ট্রাকযোগে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181612