পাবনার চাটমোহরের ফাহিম ডেইরি এন্ড ফুড‘র ভ্রাম্যমাণ আদালতে ২ কর্মচারী আটক

পাবনার চাটমোহরের ফাহিম ডেইরি এন্ড ফুড‘র ভ্রাম্যমাণ আদালতে ২ কর্মচারী আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালীতে ফাহিম ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড নামক একটি কারখানায় অভিযান পরিচালনা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত পাবনার একটি টিম।

এসময় অনুমোদনবিহীনভাবে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি করাসহ নানা অনিয়মের কারণে কারখানার দু’জন কর্মচারীকে আটক করা হয়। গত বুধবার বিকেলে কাটাখালী বাজারের পাশে অবস্থিত ফাহিম ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক কর্মচারীরা হলেন, কাটাখালী গ্রামের জহুরুল ইসলাম(৫৫)ও বাঙ্গালা গ্রামের ইলাহী বক্স(৫৫)। কারখানার মালিক হারুনর রশিদ ও ম্যানেজার মিজানুর রহমান অভিযানের খবর পেয়ে পালিয়ে যান। এ সময় বিপুল পরিমাণ পনির জনসম্মুখে ধ্বংস করা হয়।

নিরাপদ খাদ্য আইন ও পরিবেশ আইনে এই অভিযান পরিচালনা করেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দিন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তরিকুল ইসলাম।

সাথে ছিলেন, পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক, পাবনা জেলা নিরাপদ খাদ্য অফিসার, চাটমোহর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এসএম আসলাম হোসেন এবং চাটমোহর পৌরসভার সেনেটারী ইন্মপেক্টর আবুল কালাম আজাদ দুলালসহ থানা পুলিশ।

একইদিন দলটি অভিযান চালিয়ে চাটমোহর পৌরসভার নারিকেলপাড়ায় অনুমোদনবিহীন জৈব সার কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা ও বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামে দুইটি মুরগির খামারিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181598