ইউপি নির্বাচনে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী আব্দুল বারী

ইউপি নির্বাচনে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাট প্রতিনিধি : জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেছেন,  জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণকে সংগঠিত করে বিএনপি’র প্রার্থী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জয়পুরহাট শহরের মাদ্রাসাপাড়া এলাকায় ‘এসো কার্নিভাল’-এ জেলা বিএনপির উদ্যোগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাবসহ জয়পুরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181589