আশুগঞ্জে উত্তরা ব্যাংকের ২৫১তম শাখার উদ্বোধন

আশুগঞ্জে উত্তরা ব্যাংকের ২৫১তম শাখার উদ্বোধন

উত্তরা ব্যাংক পিএলসি. -এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মাকসুদুল হাসান গত ২৭ আগস্ট ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ সদর থানার সোনারামপুর ওয়ার্ডের চাল বাজারে ব্যাংকের ২৫১তম ‘আশুগঞ্জ শাখা’ -র শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য, এই শাখাটি ২০২১ সাল থেকে উপশাখা হিসেবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ব্যাংকের মহাব্যবস্থাপক (জনসংযোগ) জনাব মো: রবিউল হাসান এবং উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ অঞ্চল) জনাব মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181479