বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) এর কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারী, তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা ও মূল্যছাড় প্রদানের লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান।

এই অংশীদারত্বের আওতায় এমডিবি-এর কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারী, তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা প্যাকেজে ৩০% ছাড়, সকল প্যাথলজিক্যাল টেস্টে ২০% ছাড়, সকল ডায়াগনস্টিক টেস্ট ও অন্যান্য সেবায় ১০% ছাড় এবং ইনপেশেন্ট রুম ভাড়ায় ৫% ছাড় উপভোগ করবেন।

এই চুক্তির লক্ষ্য হলো এমডিবি-এর কার্ডহোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারী, তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যদের অগ্রাধিকারমূলক মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সেবা গ্রহণের সুযোগ প্রদানের পাশাপাশি মিডল্যান্ড ব্যাংকের মূল্য সংযোজিত সুবিধাগুলো আরও সমৃদ্ধ করা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্ডস বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. এনামুল হক। ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আবু রায়হান আল বেরুনী এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলে কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডারদের উন্নত স্বাস্থ্যসেবা ও লাইফস্টাইল সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181478