বগুড়ার সোনাতলায় রাত্রীকালীন ক্লাস চলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে 

বগুড়ার সোনাতলায় রাত্রীকালীন ক্লাস চলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় রাত্রীকালীন ক্লাস চলে এম.এইচ. ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ে। এতে করে শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া ও নিরক্ষর অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ২০০৪ সালে দিগদাইড় গ্রামে প্রতিষ্ঠিত হয় এম.এইচ. ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়। প্রথমে কয়েকজন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির পদযাত্রা শুরু হলেও বর্তমানে ওই প্রতিষ্ঠানে এক হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটির পাবলিক পরীক্ষার ফলাফল উপজেলার মধ্যে শীর্ষে।

স্থানীয়রা বলেন, সকাল ৬ টা থেকে রাত্রী নয়টা পর্যন্ত ক্লাস চলে ওই প্রতিষ্ঠানে। এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মিয়া বলেন, নুন আনতে পান্তা ফুরায় এমন পরিবারে এক সময় সবাই নিরক্ষর ছিল। সেই পরিবারে এখন শিক্ষিত সদস্যের সংখ্যা বেড়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম বলেন, এটি একটি সুনাম ধন্য প্রতিষ্ঠান। পাবলিক পরীক্ষায় প্রতি বছর ভালো ফলাফল করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক বলেন, নিভৃত পল্লী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির সুনাম অল্প সময়ে ছড়িয়ে পড়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181338