সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ ২ নারী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ ২ নারী গ্রেফতার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ ২  নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গতকাল সোমবার দুপুরে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার রামারচর হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে রোকেয়া বেগম এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181319