নওগাঁর রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ নারী-পুরুষ আটক
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, গতকাল সোমবার রাতে করজগ্রাম এলাকার কয়েকজন যুবক তিন নারী নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পরে।
এসময় স্থানীয় লোকজন জানতে পেরে তিন নারীসহ রাণীনগর উপজেলার করজগ্রাম গ্রাম মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন(৪০), আমগ্রাম গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান(৩০) ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর মাজিন্দা গ্রামের সামছুল আলমের ছেলে সিরাজুল ইসলামকে(৪০) আটক করে।
এরপর থানায় খবর দিলে রাত আনুমানিক ১১টায় পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে, দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181313