নওগাঁর রাণীনগরে সার ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিসিআইসি সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাবিলা ইয়াসমিন।
এসময় তল্লাশি চালিয়ে সার মজুত রেজিস্ট্রার এবং ক্যাশ মেমোর সাথে মিল না পাওয়ায় ভোক্তা সংরক্ষণ আইনে শহিদুল ইসলাম ফটিককে এ জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা চৈতি, সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট এলাকায় কর্তব্যরত কৃষি অফিসের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181310