মামা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মামা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন হোসেন (৭) বছরের এক মাদ্রাসাছাত্রে মৃত্যু হয়েছে। মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে যায় ওই শিশু।
 
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৩টার দিকে ওই গ্রামের তোফি বিশ্বাসের পুকুরে এ ঘটনা ঘটে।
 
ইয়ামিন হরিণাকুন্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের ইকরামুল হোসেনের ছেলে।
 
ইয়ামিনের মামা আবুল হোসেন জানান, কয়েকদিন আগে ভাগ্নে আমাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পর থেকে ইয়ামিন নিখোঁজ ছিলো। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে ইয়ামিনের মরদেহ পানির উপর ভেসে ওঠে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।সুরতল শেষে আইনি প্রক্রিয়া মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানা একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181300