রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৭২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭৫ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪২ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৭০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181238