বগুড়ায় আল্লামা সাঈদী পরিষদের সিরাতুন্নবী (সা:) পালিত
বগুড়ার মফিজ পাগলার মোড়ের একটি মোটেলে আল্লামা সাঈদী পরিষদ আয়োজিত সিরাতুন্নবী (সা:) ও আল্লামা সাঈদীর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে সংগঠনের বগুড়া মহানগর সভাপতি মাওলানা এম এ ওহাব আস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি মো: শফিকুল ইসলাম, সেক্রেটারী মো: সজিবুল ইসলাম সজীব. জাইতুন এগ্রো ফার্মের স্বত্তাধিকারী হেদায়েতুল ইসলাম।
আলোচনা করেন ইসলামী বক্তা মাওলানা রুহুল আমিন মাওলানা আব্দুস সালাম, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আশরাফ আলী সিদ্দিকী, মাওলানা এইচ এম মেহেদী হাসান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181210