বগুড়ার মোকামতলা প্রেসক্লাবের নুরুল আমিন সভাপতি মিজান সম্পাদক 

বগুড়ার মোকামতলা প্রেসক্লাবের নুরুল আমিন সভাপতি মিজান সম্পাদক 

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলা প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নুরুল আমিন তালুকদার (দৈনিক করতোয়া) কে সভাপতি ও মিজানুর রহমান মিজান (দৈনিক ইত্তেফাক)কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়ার সহ-সভাপতি রকেট সরকার (দৈনিক সাতমাথা) সহ-সভাপতি এনামুল হক (দৈনিক উত্তর কোণ), যুগ্ম সাধারণ সম্পাদক শেখর চন্দ্র সরকার টুটুল (দৈনিক সংবাদ) দপ্তর সম্পাদক জাফর ইকবাল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ) প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আতাউর রহমান আতিফ (দৈনিক মহাস্থান) ক্রীড়া সম্পাদক উৎপল কুমার মহন্ত (দৈনিক আকাশ  জমীন) অর্থ সম্পাদক মাসুদ রানা (জাতীয় অর্থনীতি) কার্যনির্বাহী সদস্য শাহান আলী ও আলমগীর সরকার।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181189