মা হারালেন বিপাশা কবির
করতোয়া ডেস্ক ঃ নাটক ও চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী বেশ কয়েকবছর আগে যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানেই তিনি বসবাস করছেন। যুক্তরাষ্ট্রে যাবার আগে তিনি দর্শককে অনেক ভালো ভালো গল্পের নাটক ও সিনেমা উপহার দিয়েছেন। বিগত বেশ কিছুদিন যাবত বিপাশা কবিরের মা শাহিদা বেগম অসুস্থ ছিলেন। তার ডায়ালেসিস চলছিলো।
গত শনিবার দিবাগত রাত ১১.৩০ মিনিটে রাজধানীরই একটি হাসপাতালে নেবার পথে বিপাশা কবিরের মা মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজেউন)। বিপাশা কবিরের মায়ের মৃত্যুর খবর রাতেই সংস্কৃতি অঙ্গনে ছড়িয়ে পড়ে। বিপাশার কাছের মানুষেরা তাকে ফোনে সান্ত্বনা দেবার চেষ্টা করেন। যদিও বিপাশার বাবা ইয়াসিন কবির বেঁচে আছনে। কিন্তু বিপাশা তার মাকে চিরতরে হারালেন।
বিপাশা জানান, গতকাল রবিবার বাদ যোহর নামাজে জানাজা শেষে রাজধানীর তালতলার একটি কবরস্থানে তার মাকে দাফন করা হয়। মাকে শেষবারের মতো সামনে থেকে দেখতে পারলেন না, জড়িয়েও ধরতে পারলেন না। এই আফসোসসটা বিপাশার আমৃত্যু থেকে যাবে। বিপাশা কবির বলেন,‘ আমার আজকের যা কিছু তার নেপথ্যে মায়ের অবদানই সবচেয়ে বেশি। প্রতিদিনই আম্মুর সঙ্গে কথা হতো। আগেরদিনও কথা হয়েছে। কিন্তু এভাবে আম্মু চলে যাবেন কল্পনাও করিনি কোনোদিন। জীবনের প্রয়োজনে দেশের বাইরে আছি। জীবনের নিয়মে তাই শেষবারের মতো মাকে জড়িয়ে ধরতেও পারলাম না। এই আফসোসটা সারাজীবন আমার বুকের ভেতর থেকে যাবে। আল্লাহ আমার ময়ের সব গুনাহ মাফ করে দিন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181177