বগুড়ার সোনাতলায় ১১৬ শিক্ষকের পদ শুন্য, লেখাপড়ায় চরম ব্যাঘাত 

বগুড়ার সোনাতলায় ১১৬ শিক্ষকের পদ শুন্য, লেখাপড়ায় চরম ব্যাঘাত 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার সোনাতলা উপজেলার ১২৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৬ শিক্ষকের পদ শুন্য রয়েছে। এতে করে প্রশাসনিক ও পাঠদানে চরম ব্যাঘাত ঘটছে। ছেলে-মেয়েদের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ সমস্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে ৫৬টি, সহকারি শিক্ষকের পদ শুন্য রয়েছে ৬০টি। উভয় পদে শুন্য পদের সংখ্যা ১১৬টি।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শুন্য থাকায় প্রশাসনিক ও দপ্তরিক কাজে বিঘ্ন ঘটাসহ পাঠদানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে অভিভাবক নাজমিন আকতার, সেলি বেগম, পারভীন আকতার, নজরুল ইসলাম, আশাদুদ্দৌলা রানা বলেন, শিক্ষকের পদ শুন্য থাকায় কাঙ্খিত পাঠদান করতে পারছে না, শুন্য পদ থাকা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ ইতিয়ারা পারভীন বলেন, খুব শিঘ্রই সরকার শুন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ দেবে। আর তখনই এই সমস্যার সমাধান হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181068