ইয়াসমীন ট্রাজেডির ৩১তম বার্ষিকী আজ

ইয়াসমীন ট্রাজেডির ৩১তম বার্ষিকী আজ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: আজ সোমবার, ২৪ আগস্ট দিনাজপুরের ইয়াসমীন ট্রাজেডির ৩১তম বার্ষিকী। ১৯৯৫ সালের এই দিনে ভোরে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে পুলিশ সদস্যদের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার শিকার হন ইয়াসমীন। এ ঘটনায় দিনাজপুরে ২৬ আগস্ট রাতে হাজার হাজার বিক্ষোভকারী জনতা কোতয়ালী থানা ঘেরাও করে।

২৭ আগস্ট সকালে তারা দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে দুপুরে বিনা উস্কানিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়ে সামুসহ ৭ জনকে হত্যা করে পুলিশ এবং এ ঘটনায় আহত হন ৩ শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ১৪৪ ধারা জারি করা হয়।

পরবর্তীতে ১৯৯৭ সালের ৩১ আগস্ট রংপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মতিন এ ঘটনায় দায়েরকৃত মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি পুলিশের এএসআই মঈনুল, কনস্টেবল আব্দুস সাত্তার ও পুলিশের পিকআপ ভ্যান চালক অমৃত লাল বর্মনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের মৃত্যু দন্ডাদেশ দেন।

রায় কার্যকর করা হয় ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে। প্রতি বছরের মতো এ বছরও ইয়াসমীন স্মরণে দোয়াসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181065