জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি  সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৩ আগস্ট) এনসিপির মিডিয়া সেল জানায়, এনসিপির পলিসি ও রিসার্চবিষয়ক উপকমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনে সরকারের কার্যক্রম, বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে এনসিপির পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181063