বগুড়ার বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
কোর্ট রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে এক বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল নং-২ এ মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআই বগুড়ার প্রতি আদেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৬ আগস্ট ওই বিধবা বাদীনি হয়ে শিবগঞ্জ থানার খামারপাড়ার মৃত আফছার আলীর ছেলে আমিনুল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল নং-২ এ মামলা দায়ের করেন। ওই ট্রাইবুনালের বিচারক এ. এস. এম তাসকিনুল হক বাদিনীর জবানবন্দী গ্রহন করেন এবং মামলার অভিযোগ বিষয়ে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআই বগুড়ার প্রতি আদেশ দেন।
অভিযোগে বাদিনী উল্লেখ করে যে, গত ১৪ আগস্ট সকাল ৮ টার দিকে ওই আসামি বাদীনি এবং তার সংগে থাকা অপর নারীকে তার বাসায় ডেকে নিয়ে যায় এবং ওই বিধবার সাথে থাকা নারীকে বারান্দায় বসে রেখে ওই বিধবাকে শয়ন ঘরে নিয়ে যায়। এরপর আসামি আমিনুল ওই বিধবাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় বিষয়টি টের পেয়ে বিধবার সাথে আসা ওই নারী শয়ন ঘরে প্রবেশ করলে আসামি দৌড়ে পালিয়ে যায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181054