রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়াল।
শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব গোলাম রব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আবু আউয়ালকে তাঁর একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো। রাষ্ট্রপতি যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা আবু আউয়ালকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181050