চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা থেকে আকতারা বেগম (৫৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাডিলয়াডাঙ্গা ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের শমসের আলীর স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ফাঁস দেন আখতারা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181040