আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার: শফিকুর রহমান
ক্ষমতা গ্রহণের পর বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ (রোববার, ২৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির
ডা. শফিকুর রহমান বলেন,ফ্যাসিবাদ একটি ভাইরাস। যে এই ভাইরাসে সংক্রমিত হবে, সেই ফ্যাসিস্ট। বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি বিশেষ দেশকে খুশি করতে গিয়ে বর্তমান সরকার বিভিন্ন অপকর্ম করছে। এর অংশ হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল।’ সেই অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181002