সচিবালয়ে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ
মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
আজ রোববার (২৩ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন তিনি। পরে ৬ নম্বর ভবনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180991