সচিবালয়ে অফিস শুরু করলেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

সচিবালয়ে অফিস শুরু করলেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আজ রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180990