আজ বঙ্গভবনে উঠবে নতুন রাষ্ট্রপতি

আজ বঙ্গভবনে উঠবে নতুন রাষ্ট্রপতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠছেন। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে,  প্রথম কর্মদিবসে তাকে বরণ করে নিতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতি গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল।

রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা করবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। এরপর তিনি বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।

২০ আগস্ট সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

আজ বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রমের নতুন পর্ব শুরু হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180987