জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী আটাপাড়ার উত্তর গোপালপুর এলাকায় গোপনসংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার রতনপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আবু হাসান (৪৫) এবং উত্তর গোপালপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে গোলাম রাব্বি (৩২)। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম বলেন, অভিযানকালে আটককৃতদের কাছ থেকে নেশাজাতীয় ৩০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচা-কেনা করে আসছিল। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180959