দেশে বর্তমানে সত্যিকারে গণতন্ত্র বিরাজ করছে - প্রতিমন্ত্রী মীর শাহে আলম
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বাংলাদেশে বর্তমানে সত্যিকারে গণতন্ত্র বিরাজ করছে। মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়াই দেশের গণতন্ত্রের চর্চা ও বিকাশের বড় প্রমাণ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে প্রতিমন্ত্রী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আজ শনিবার (২২ আগস্ট) সকালে মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তিনি যেকোন সময় যে কাউকে সম্মান দিতে পারেন। আবার যে কোন সময় সেই সম্মান ছিনিয়েও নিতে পারেন। তাই কোন রাজনীতিবীদের অহংকার করা উচিত নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অহংকারবিহীন ব্যক্তি।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। পরে স্থানীয় মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত মোকামতলা উপজেলা নবগঠিত বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী মীর শাহ আলম বক্তব্য রাখেন।
মোকামতলা উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদ হোসেন তৌফিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন-শিবগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, মোকামতলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, কামরুজ্জামান তারা, আব্দুল ওয়ারেছ আকন্দ, তোফায়েল আহমেদ সাবু, সদস্য সচিব রোকন উদ দৌল্লা রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান মেহেদী, সদস্য সচিব বিপ্লব, যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ, সদস্য সচিব উজ্জল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মোরশেদুল রহমান মিজু, সদস্য সচিব আহসান হাবীব হাসান প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180946