দৌলতদিয়া যৌনপল্লীর চা-দোকানিকে গলা কেটে হত্যা

দৌলতদিয়া যৌনপল্লীর চা-দোকানিকে গলা কেটে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘরে ঘুমিয়ে থাকা এক চা-দোকানিকে গলা ও হাত কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জামতলা ইছাক মিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক শেখ (৩৫) ওই এলাকার খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীতে চায়ের দোকান চালাতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে চায়ের দোকান চালানোর পর শনিবার সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন ফারুক। বিদ্যুৎ না থাকায় ঘরের দরজা খোলা রেখেই তিনি ঘুমান।

দুপুর দুইটার দিকে তার বড় ভাই ফরিদ শেখ খাবার নিয়ে ঘরে গিয়ে ফারুককে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180944