নাটোরে বাস চাপায় নিহত ২
নাটোর প্রতিনিধি: নাটোরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় মো: আবু সাঈদ মিয়া(৪৫) ও মো: সাব্বির হোসেন(৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ১টায় শহরের বাইপাস সড়কের হরিশপুর রামাইগাছি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ মিয়া সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের মো: হাসান আলী মিয়ার ছেলে ও সাব্বির হোসেন একই উপজেলার জয়নগর পূর্বপাড়া এলাকার জমসেদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) শেখ মো: জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে আবু সাঈদ মিয়া শহর থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এসময় শহরের বাইপাস সড়কের হরিশপুর রামাইগাছি ব্রিজের পাশে রাস্তা পারাপারে সময় রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানযাত্রী আবু সাঈদ ও চালক সাব্বির হোসেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সাথে বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং বাসের চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্ট চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180937