সিলেটে তেলবাহী ট্যাংকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

সিলেটে তেলবাহী ট্যাংকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

সিলেট-ঢাকা মহাসগড়কের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180907