জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। 

এর আগে, সকাল সাড়ে ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।স্মৃতিসৌধে পৌঁছে প্রথমে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। 

এসময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। পাশাপাশি বিউগলে বেজে উঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180888