বগুড়ার দুপচাঁচিয়ায় ১১ মামলার আসামিসহ গ্রেফতার ৩

বগুড়ার দুপচাঁচিয়ায় ১১ মামলার আসামিসহ গ্রেফতার ৩

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১টি মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ডিমশহর নয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান ওরফে মাহাবুব, উপজেলারগোবিন্দপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আলমগীর হোসেন ও তালোড়ার মুক্তাগাছা গ্রামের মৃত আব্দুল মালেক আকন্দের ছেলে আমিনুর ইসলাম।

এদের মধ্যে মাহবুবের বিরুদ্ধে ৯টি মাদক মামলাসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া ধৃত আলমগীরের বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট ছিল। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ শুক্রবার (২১ আগস্ট) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180844