পাবনার ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় গ্রেফতার ১

পাবনার ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলম সরদার রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রাণী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালিয়ে আলম সরদারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শ্যুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অস্ত্র কেনাবেচার সাথে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন বলে র‌্যাবের দাবি। এছাড়া তার বিরুদ্ধে এর আগেও একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

র‌্যাব কমান্ডার আরও জানান, এ ঘটনায় আজ শুক্রবার (২১ আগস্ট) অস্ত্র আইনে মামলা দায়ের করে আলম সরদারকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180828