চমক দিয়ে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় টেস্টে ভিন্ন কথা জানিয়েছিলেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। দুই পরিবর্তনের ইঙ্গিত দিয়ে টসের সময় একাদশ জানানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বদলে গেলো সেই সিদ্ধান্ত। এবারও চমক দিয়ে একদিন আগেই একাদশ ঘোষণা করেছিল দিল অস্ট্রেলিয়া।
শুক্রবার (২১ আগস্ট) দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুই পরিবর্তনের ইঙ্গিত দিলেও অসিদের একাদশে পরিবর্তন এসেছে কেবল একটি।
আগামীকাল শনিবার ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় সিরিজ বাঁচানোর মিশনে নামবে প্যাট কামিন্সের দল। মধ্য কুইন্সল্যান্ডের মৃদু শীতল আবহাওয়ার কারণে ধারণা করা হয়েছিল, নাথান লায়নের বদলে পেসার স্কট বোল্যান্ডকে একাদশে সুযোগ দেওয়া হতে পারে। তবে শেষ পর্যন্ত লায়ন তার জায়গা ধরে রেখেছেন।
অনুমেয়ভাবেই পরিবর্তনটা এসেছে অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটিংয়ে। জ্যাক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। এর বাইরে ডারউইন টেস্টের একাদশে আর কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া।
ম্যাকাইয়ের এই টেস্টে ড্র করতে পারলেও বাংলাদেশের কাছে প্রথমবারের মতো সিরিজ হাতছাড়ার লজ্জায় পড়তে হবে অসিদের। তাই জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই তাদের সামনে।
এদিকে, তিন নম্বর পজিশনে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভোগা মার্নাস লাবুশেন একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে, ২০২৩ সালের পর দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফেরা ৩০ বছর বয়সী ম্যাট রেনশ এবার ওপেনিংয়ে ব্যাট করবেন।
অস্ট্রেলিয়ার একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্যু ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180796