চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও অবাঞ্ছিত ঘোষণা

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও অবাঞ্ছিত ঘোষণা

মফস্বল ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে আবারও অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি।

গতকাল বুধবার বিকালে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এড. সলিম উল্লাহ সেলিম। সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে সলিম উল্লাহ সেলিম জানান, নতুন একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি’র কার্যক্রম নিয়ে তাদের আপত্তি আছে। তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিএনপি নেতার এ ঘোষণাকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে চাঁদপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। নাসীরুদ্দীন পাটওয়ারী জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা। তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় রাজনীতিতে প্রতিক্রিয়া দেখা গেছে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এবার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ঘোষণায় পুরো চাঁদপুর জেলায় তাকে অবাঞ্ছিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180699