বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুতিরা: ইয়েমেনি মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের কৌশলগত বাব আল-মানদেব প্রণালি দখলের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি বলেন, ‘পশ্চিম উপকূলে নিজেদের উপস্থিতি বিস্তার এবং লোহিত সাগরের কৌশলগত ইয়েমেনি দ্বীপগুলো দখলের চেষ্টার মাধ্যমে হুতি মিলিশিয়ারা বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিস্থিতি তৈরি করছে।’
আল-এরিয়ানি জানান, হুতিরা সামরিক তৎপরতা ও শক্তি বৃদ্ধি করছে এবং তাদের পরিকল্পনা প্রকাশ পেয়েছে ‘বন্দর, ডকস, বেসামরিক অবকাঠামো, জাহাজ এবং সরকারি নৌ শক্তির ওপর বারবার হামলা চালানোর মাধ্যমে।’
হুতিরা বর্তমানে প্রণালির সংলগ্ন উপকূলীয় অঞ্চলগুলো সরাসরি নিয়ন্ত্রণ না করলেও উত্তরে অবস্থিত হুদাইদাহ বন্দরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/180649